Web Analytics
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বিজিএমইএ। সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং গুরুতর দগ্ধ ও আহতদের দ্রুত পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছে বিজিএমইএ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, এই সংকটের সময় আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সংগঠনটির প্রথম ও প্রধান অগ্রাধিকার। দুর্ঘটনার খবর পাওয়ার পর বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম ও প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে এবং উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহায়তা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় কোনো নিয়মিত পোশাক শ্রমিক আহত হননি।

আহত ও দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা তদারকিতে বিজিএমইএর মেডিকেল টিম কাজ করছে এবং ওষুধ ও চিকিৎসার বিষয়ে প্রীতি গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। কারণ অনুসন্ধান ও নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতে দাহ্য পদার্থ, গ্যাস সিলিন্ডার ও রাসায়নিক ব্যবস্থাপনায় নিরাপত্তা মেনে চলতে জরুরি সার্কুলার জারি হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।