Web Analytics
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে না মানার ছয়টি কারণ উল্লেখ করে বিএনপি মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার নগরের চট্টগ্রাম ক্লাবে দেওয়া স্মারকলিপিতে তারা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিও জানান।

শিক্ষার্থীদের ভাষ্য, মাত্র ৫৬ দিনের দায়িত্বকালে সায়েমের শিক্ষার্থীবান্ধব ও দূরদর্শী নেতৃত্বের পর তাঁকে হঠাৎ সরিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। নতুন উপাচার্যের বিরুদ্ধে তাদের অভিযোগের মধ্যে রয়েছে আনুষ্ঠানিক সংলাপ এড়িয়ে যাওয়া, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা আটকে দেওয়া, রাজনৈতিক প্রভাব ও বিতর্কিতদের নিয়ে কার্যালয়ে প্রবেশ, শিক্ষার্থীদের বাসে হামলা এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও ভাঙচুর।

স্মারকলিপিতে বলা হয়, ১২ অক্টোবর নতুন উপাচার্য তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ ৩৬ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের পর ২৮ অক্টোবর শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরলেও শিক্ষার্থীরা এটিকে নতুন উপাচার্যের গ্রহণযোগ্যতার স্বীকৃতি নয় বলে জানিয়েছে। সায়েমকে পুনর্বহাল না করা হলে এবং নতুন উপাচার্য দায়িত্ব পালনের চেষ্টা করলে সর্বাত্মক শাটডাউন ও আবার ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।