Web Analytics
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের ইসরাইলি নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের ইরানে নতুন হামলা চালানো এ মুহূর্তে সুবিধাজনক নয়। দেশটির আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহুর এই বক্তব্যের এক দিন আগে ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছিল, ইসরাইলি নির্বাচনের আগে এবং তার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানে আবার হামলা শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন তিনি। ওই অনুরোধের বিষয়ে সূত্রে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

একই সাক্ষাৎকারে নেতানিয়াহু উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে প্রতিরক্ষামন্ত্রী করার সম্ভাবনা নাকচ করেন। তিনি বলেন, তাঁর নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়ী হলেও বেন-গভির এ দায়িত্ব পাবেন না। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, বেন-গভির পদটি চান, কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর হাতে নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁর লিকুদ পার্টির হাতেই থাকবে বলেও জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।