বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বাড়ানো হয়েছে এবং নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে। এর আগে ২৪ মার্চ দাম ৯০ টাকা বাড়ানো হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা, যা আগে ছিল ২০২ টাকা ২৯ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম বাড়িয়ে এক দশমিক ৪৮০৬ ডলার করা হয়েছে, যা আগে ছিল এক দশমিক ৩২১৬ ডলার।
বিইআরসি জানিয়েছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দাম বহাল থাকবে।