Web Analytics
পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে সেখানকার ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হলে পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের প্রস্তুতি রয়েছে বলে ইসরাইলকে সতর্ক করেছে ব্রিটিশ সরকার। দ্য জেরুজালেম পোস্ট সোমবার বিষয়সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আরের নির্দেশে আগামী ৮ অক্টোবর কনস্যুলেটটি বন্ধ হওয়ার কথা রয়েছে।

পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ডের কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগে ব্রিটেন সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করে। ব্রিটিশ সরকারের ভাষ্য, ইসরাইল সরকারের সমর্থনে বসতি সম্প্রসারণের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থী ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলা বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাগুলো আগামী বছর কার্যকর হওয়ার কথা রয়েছে।

কনস্যুলেট বন্ধ ঠেকাতে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল গত সপ্তাহে গোপনে ইসরাইল সফর করেন বলে রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে। ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে কনস্যুলেট খোলা রাখার বিষয়ে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শেখ জাররাহর কনস্যুলেটটি পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি জনগোষ্ঠী, পশ্চিম তীর ও গাজার সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক পরিচালনা এবং ফিলিস্তিনিদের কনস্যুলার সেবায় ভূমিকা রাখে। সা’আর ব্রিটিশ নিষেধাজ্ঞাকে নৈতিকভাবে বিকৃত বলেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।