দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কা এ দলের কাছে ৭ উইকেটে হেরেও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ এ দল। সাইফ হাসানের দল গ্রুপ রানার্সআপ হয়ে আফগানিস্তান ও হংকংকে পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নিয়েছে। গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪২.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রান করে। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ভালো শুরুর ইঙ্গিত দিলেও শ্রীলঙ্কার স্পিনাররা আক্রমণে আসার পর টপ অর্ডার টিকতে পারেনি। ইমন ৩২, সাইফ ২৮ এবং ইফতি ৩১ রান করেন।
জবাবে শুরুতেই একটি উইকেট হারালেও শ্রীলঙ্কা ২১.৫ ওভারে ৩ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে। লাসিথ ক্রুসপুলে ২৯ রান করেন, নিশাব মাদুশকা ৫১ রানে অপরাজিত থাকেন এবং পবন রত্নায়েকে করেন ৪৫ রান। ১৬৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।