Web Analytics
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নেতারা বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত চলা বৈঠকে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বিজিএমইএ।

বৈঠকে তৈরি পোশাকের উৎপাদন ও রপ্তানি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ এবং খাতটির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিজিএমইএ জানায়, প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী এবং প্রায় ৩ হাজার উদ্যোক্তা সরাসরি এ শিল্পের সঙ্গে যুক্ত। কর্মসংস্থান, রপ্তানি আয় ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এই খাতটি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

বিজিএমইএ ভবিষ্যতে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথা তুলে ধরে, তবে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার উদ্বেগ জানায়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, জনস্বার্থে সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করা হবে এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করা হবে। বিরোধীদলীয় নেতা জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের যুক্ত করার এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।