ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ ও ৮ মার্চ ২০২৬ সালের মধ্যবর্তী রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, তারা বাংলাদেশে খুন ও চাঁদাবাজির মতো অপরাধের পর অবৈধভাবে ভারতে প্রবেশ করে আত্মগোপনে ছিলেন এবং সুযোগ বুঝে দেশে ফেরার পরিকল্পনা করছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও ঢাকার আলমগীর হোসেন (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থান শেষে বনগাঁও এলাকায় জড়ো হয়েছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
গত ১২ ডিসেম্বর ২০২৫ সালে ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে আহত হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।