Web Analytics
পর্যটকদের ভ্রমণ সহজ করতে সংযুক্ত আরব আমিরাত ট্যুরিস্ট ভিসা অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এখন ৩০ ও ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। পাশাপাশি গ্রীষ্মকালীন মৌসুমে দুবাইয়ের হোটেল, বিনোদন কেন্দ্র ও জনপ্রিয় আকর্ষণীয় স্থানে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

ট্রাভেল খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত ভিসা প্রক্রিয়া ও বিভিন্ন ছাড়ের অফার পর্যটকদের আকৃষ্ট করছে। অনেক হোটেলে কক্ষ ভাড়া শুরু হচ্ছে ১৩৯ দিরহাম থেকে, যা প্রায় ৪,৬৪৫ টাকা। রোভ হোটেলসসহ পরিচিত ব্র্যান্ডগুলো সীমিত সময়ের জন্য এই অফার দিচ্ছে। ডেজার্ট সাফারি, জেট স্কি ও বাগি রাইডের মতো বিনোদনমূলক কার্যক্রমেও উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে, আগাম বুকিং করলে খরচ আরও কমানো সম্ভব।

এমিরেটসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভিসার আবেদন করা যাবে। ছয় মাস মেয়াদি পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, হোটেল বুকিংয়ের প্রমাণ ও নিশ্চিত ফ্লাইট টিকিট জমা দিতে হবে। সঠিক নথি থাকলে সাধারণত ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা অনুমোদন দেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।