Web Analytics
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেও আবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪০৩ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত সফরকারীরা ৩ উইকেটে ১০৯ রান করেছে। প্রোটিয়াদের চেয়ে এখনও ২৯৪ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশের সামনে ইনিংস ব্যবধানে হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জ।

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন ৫৮ রানের জুটি গড়েন। মাহফিজুল ২১ রানে রাবাদার বলে দ্বিতীয় স্লিপে মার্করামের হাতে ক্যাচ দিয়ে জীবন পান। ২৪ রানে আনরিখ নরকিয়ার বলে গালিতে তার আরেকটি কঠিন ক্যাচও ধরতে পারেননি ফিল্ডার।

তানজিদ ৪৮ বলে চার চারে ২৯ রান করে মুল্ডারের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন। মুমিনুল হক কোনো রান না করে একই বোলারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। মাহফিজুল ৬২ বলে সাত চারে ৩৮ রান করে মার্কো ইয়ানসেনের বলে আম্পায়ার্স কলে আউট হন। ২৩ রানে অপরাজিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হৃদয়কে নিয়ে প্রথম সেশনের বাকি সময় পার করেন। আগের দিন দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা না করেই ব্যাটিং শেষ করেছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।