Web Analytics
খ্যাতিমান পার্লামেন্টারিয়ান ও বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি খান এ সবুরের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে খান এ সবুর স্মৃতি সংসদ। রোববার সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন সবুর লজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তারা তার রাজনৈতিক ও উন্নয়নমূলক অবদানের কথা স্মরণ করেন।

প্রধান অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান বলেন, ১৯৪৭ সালে দেশভাগের সময় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা ভারতের অন্তর্ভুক্ত ছিল। খান এ সবুর জীবন ঝুঁকি নিয়ে বাউন্ডারি কমিশনে আপিল করে আইনি লড়াইয়ের মাধ্যমে খুলনাকে পাকিস্তানভুক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, ১৯৬২ সালে আইয়ুব খানের পার্লামেন্টে যোগাযোগমন্ত্রী থাকাকালে খান এ সবুর শিল্প, বন্দর ও বিভিন্ন প্রকল্প স্থাপন করে খুলনার অর্থনীতিতে পরিবর্তন আনেন। তিনি ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার প্রচেষ্টার সমালোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন শেখ জাহিদুল ইসলাম। এতে মুসলিম লীগ নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট আখতার জাহান রুকু ও সিরাজউদ্দিন সেন্টু।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।