Web Analytics
সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে। শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রায় সব সংসদ সদস্য আবাসন সুবিধা পাবেন, আর মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ ও স্পিকারের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। কমিটির পরবর্তী বৈঠক ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।

চিফ হুইপ আরও জানান, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রের বিভ্রাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে গঠিত এই কমিটি সম্ভাব্য নাশকতা ও প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখবে। বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তায় সমস্যার সমাধান খোঁজা হচ্ছে।

তদন্তে দুটি বিষয় দেখা হবে—নাশকতা ঘটেছে কিনা এবং সাউন্ড সিস্টেমের প্রকৃত ত্রুটি কীভাবে স্থায়ীভাবে সমাধান করা যায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।