Web Analytics
মধ্যপ্রদেশের দামোহ জেলার হিন্দোরিয়া থানার অধীন হারদুয়া গ্রামে ২৬ অক্টোবর সন্ধ্যায় মহিষ পরিবহনের সময় দুই মুসলিম ব্যবসায়ী ও এক গাড়িচালককে আটক করে বেধড়ক মারধর করা হয়েছে। হামলাকারীরা হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আহত ব্যবসায়ীরা হলেন স্থানীয় মহিষ ব্যবসায়ী আবিদ কুরেশি ও হাসান কুরেশি।

ভিডিওতে দুই ব্যবসায়ীর হাত-পা বেঁধে মাঠে টেনেহিঁচড়ে নেওয়া এবং লাঠি দিয়ে মারধরের দৃশ্য দেখা যায়। হাসপাতালে চিকিৎসাধীন আবিদ বলেন, মহিষগুলো চুরি করা নয় প্রমাণে তারা কেনার রসিদ দেখিয়েছিলেন, কিন্তু হামলাকারীরা তা শোনেনি। আহত তিনজনের মধ্যে দুজন দামোহের একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য জবলপুরে পাঠানো হয়েছে।

পুলিশ দুটি মামলা করেছে। হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা-সংক্রান্ত ধারায় দুই ব্যবসায়ী, চালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। পুলিশ সুপার আনন্দ কালাদাগি বলেন, ছোট ভ্যানে ধারণক্ষমতার চেয়ে বেশি মহিষ অস্বাস্থ্যকর ও অমানবিক পরিবেশে নেওয়ার অভিযোগ রয়েছে। অন্য হামলাকারীদের শনাক্তে ভিডিও ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।