বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওওয়াতি। রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক সই করার আগ্রহও জানান।
আফরোজা খানম বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকদের যথেষ্ট চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখাকে সরকারের গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে তুলে ধরেন। রাষ্ট্রদূত সুবিধাটি বহাল রাখার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।