ওয়াশিংটন ও তেহরানের শান্তি আলোচনা ইসলামাবাদে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নেন। ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, এতে তার কিছু যায় আসে না। এর আগে তিনি আলোচনাকে বন্ধুত্বপূর্ণ বলে অভিহিত করেছিলেন, কিন্তু সমঝোতা না হওয়ায় অবস্থান পরিবর্তন করেন।
আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, তেহরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করতে রাজি না হওয়ায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।
ইসলামাবাদ বৈঠকের ব্যর্থতার পর উভয় পক্ষের অনমনীয় অবস্থান ইঙ্গিত দেয় যে, নিকট ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ।