Web Analytics
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে। সোমবার বিচারক রোকেয়া আক্তার এই রায় ঘোষণা করেন। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন রামু উপজেলার মো. আনছারুল্লাহ, আবদুল গফুর ও বেলাল উদ্দিন। একই মামলায় কটেজ মালিক কাইয়ুমুল হক চৌধুরীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, অস্ট্রেলিয়ান নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট ২০১৯ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশে আসেন এবং কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্ট সংলগ্ন গুড ভাইব কটেজে ওঠেন। দুই দিন পর গভীর রাতে দণ্ডিতরা কটেজে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তিনি চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ)/৩০ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।