Web Analytics
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্ধারিত যাত্রা স্থগিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার, ১০ অক্টোবর, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে প্রয়োজনীয় ভিসা না পাওয়ায় যুব ক্রিকেটাররা নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারছে না।

বিসিবির ভাষ্য অনুযায়ী, সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভিসা প্রক্রিয়া সেপ্টেম্বরের শুরুতে শুরু হয়েছিল এবং পুরো কার্যক্রম এসিবির মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। ফলে ভিসা ইস্যুর বিষয়টি বিসিবির সরাসরি নিয়ন্ত্রণে নেই।

সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। ভিসা হাতে পেলেই দ্রুত ভ্রমণব্যবস্থা সম্পন্ন করে দলকে ওমানে পাঠানো হবে। সূচি অনুযায়ী প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর; পরের চার ম্যাচ ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর নির্ধারিত ছিল। দলের অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।