Web Analytics
অভিযোগের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে ভারতের সরকারি কর্মকর্তা সঞ্জীব কুমার শর্মার সরকারি বাসভবন, কার্যালয় ও ব্যক্তিগত বাসায় তল্লাশি চালিয়েছে লোকায়ুক্তের একাধিক দল। শর্মা পাঁচমারির সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক। অভিযানে স্বর্ণ, রুপা ও নগদ অর্থ উদ্ধারের কথা জানিয়েছে তদন্তকারীরা।

অভিযানে ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি নগদ, ২ দশমিক ৫২৮ কেজি স্বর্ণ এবং ১ দশমিক ৬৫৬ কেজি রুপা উদ্ধার করা হয়। স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৫০ লাখ রুপি। এ ছাড়া চারটি গাড়ি, প্রায় ৫০ লাখ রুপির আসবাব ও গৃহস্থালি সামগ্রী এবং জমি কেনাবেচার ২৮টি নথি পাওয়া গেছে।

তদন্তকারীরা শর্মার সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্থাপনার সন্ধান পেয়েছেন। একটি ইকোটেল রিসোর্টের মূল্য প্রায় দুই কোটি রুপি এবং ‘সেরেনিটি দ্য ভিলা’র মূল্য প্রায় এক কোটি রুপি। লোকায়ুক্তের প্রাথমিক হিসাবে, তাঁর সম্পদের পরিমাণ বৈধ আয়ের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। তবে সম্পদের মূল্যায়ন ও নথিপত্র যাচাই শেষ হয়নি এবং অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।