Web Analytics
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। ডিএফপি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে আবেদনপত্র ও চিত্রনাট্য জমা দিতে হবে।

একটি চলচ্চিত্র নির্মিত হবে লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’ অবলম্বনে, যার দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট এবং এতে ইংরেজি সাবটাইটেল থাকবে। এ চলচ্চিত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা। অন্য চলচ্চিত্রটি ইসলামি সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তা বহনকারী গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হবে, যার দৈর্ঘ্য ১২ থেকে ১৫ মিনিট এবং বাজেট ১০ লাখ টাকা। নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য থেকে শুরু করে শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ সব কাজ সম্পন্ন করতে হবে।

ডিএফপি জানিয়েছে, চলচ্চিত্রগুলোতে আধুনিক কারিগরি মান ও সৃজনশীলতার সমন্বয় থাকতে হবে এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।