Web Analytics
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ২০২৬ সালের ১৬ জুলাই বৃহস্পতিবার পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেন। শহীদের নিজ বাড়ির সংলগ্ন কবরস্থানে অনুষ্ঠিত এ জিয়ারতে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমীন, ডা. এস. এম. খালিদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে নুরুল ইসলাম শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। তিনি আবু সাঈদের আত্মত্যাগকে জাতির সংগ্রামের ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং শহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের হত্যার বিচার দাবি করেন এবং বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে ছাত্রশিবিরের অব্যাহত ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।