Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে বেইজিংয়ে দুই দিনব্যাপী এক উচ্চপর্যায়ের সম্মেলনে মিলিত হবেন। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই বৈঠককে দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতার পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় ইরান যুদ্ধ, বাণিজ্য ও তাইওয়ানসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় তাদের শেষ সাক্ষাতে দুই দেশ বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

বর্তমানে ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, অন্যদিকে শি জিনপিং শ্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানির উচ্চমূল্যের চাপে আছেন। যুক্তরাষ্ট্র ‘ফাইভ বিস’—বোয়িং বিমান, গরুর মাংস, সয়াবিন এবং ইনভেস্টমেন্ট ও ট্রেড বোর্ড গঠন—বিষয়ে গুরুত্ব দিচ্ছে, আর চীন ‘থ্রি টিস’—শুল্ক, প্রযুক্তি ও তাইওয়ান—নিয়ে আলোচনা চায়। বেইজিং বাণিজ্যবিরতির মেয়াদ বাড়ানো ও সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ শিথিলের দাবি তুলতে পারে। ট্রাম্প হংকংয়ের গণতন্ত্রপন্থি কর্মী জিমি লাইয়ের কারাদণ্ডের বিষয়টিও উত্থাপন করতে পারেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, বড় কোনো অর্থনৈতিক চুক্তি বা সংকট সমাধানের সম্ভাবনা কম, তবে কিছু বিনিয়োগ চুক্তি ও বাণিজ্যবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।