Web Analytics
চলতি বছরের প্রথম নয় মাসে মালয়েশিয়ার রপ্তানি ৩৪ শতাংশ বেড়ে রেকর্ড প্রায় ৩৮৪.৪ বিলিয়ন ডলারে, বা ১.৫৭ ট্রিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে। মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্যের শক্তিশালী রপ্তানি এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল। একই সময়ে আমদানি ২৫.৭ শতাংশ বেড়ে প্রায় ৩২৮ বিলিয়ন ডলারে দাঁড়ায় এবং মোট বাণিজ্য ৩০.১ শতাংশ বেড়ে প্রায় ৭১২.৬ বিলিয়ন ডলারে পৌঁছে।

নয় মাসে দেশটি প্রায় ৫৬.৮৯ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির প্রসারে চাহিদা বাড়ায় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক খাতের রপ্তানি মূল্য প্রায় ৬২.১৪ বিলিয়ন ডলার বেড়েছে। প্রধান রপ্তানি পণ্যের মধ্যে পেট্রোলিয়ামজাত পণ্য, অপটিক্যাল ও বৈজ্ঞানিক সরঞ্জাম, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং এলএনজিও রয়েছে।

পাম অয়েলভিত্তিক পণ্য, বিশেষ করে ওলিওকেমিক্যালস, দুই অঙ্কের প্রবৃদ্ধি ধরে রেখেছে। এসএমই-সম্পৃক্ত অটোমোবাইল যন্ত্রাংশ, ওষুধ, ধাতব আসবাবপত্র এবং মহাকাশ ও বিমানশিল্পের সরঞ্জামও ইতিবাচক প্রবৃদ্ধি পেয়েছে। অপ্রচলিত বাজারে রপ্তানি ২১.৫ শতাংশ বেড়ে ৩৩.৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে; এফটিএভুক্ত দেশগুলো থেকে এসেছে মোট রপ্তানির ৬২.৮ শতাংশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।