Web Analytics
নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে ‘নাগরিক সেবা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগরী উত্তর শাখা থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা তাদের এলাকার মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা ও রাস্তার খানাখন্দের মতো সমস্যা জানাতে পারবেন। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বাজিধারার জে ব্লকের প্রগতি সরণি প্রধান সড়কের ১৬ নম্বর বাসায় অ্যাপটির উদ্বোধন হবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, অ্যাপের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট টিম কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও নাগরিক সমস্যার দ্রুত সমাধানে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে জামায়াত।

এই অ্যাপ উদ্বোধন দলটির নগর সেবা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে নতুন দিক উন্মোচন করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।