Web Analytics
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়া চলবে না এবং সর্বদা মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। ঢাকায় কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল প্রাণী চিকিৎসার জন্য মানুষের অন্যতম ভরসার স্থান। দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পোষা প্রাণীর সংখ্যাও বেড়েছে, তাই এই খাতের সেবা সম্প্রসারণ ও আধুনিকায়ন জরুরি। তিনি হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

এর আগে তিনি ২০২৫–২০২৬ অর্থবছরে ক্রয়কৃত ৯০ প্রকার ওষুধ ও কেমিক্যালস এবং ৪০ প্রকার আধুনিক যন্ত্রপাতি ও শল্য চিকিৎসা সরঞ্জাম মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।