Web Analytics
সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার গভীর রাতে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা পাথরঘাটার রুহিতা এলাকার বাসিন্দা, যাদের বয়স ২০ থেকে ৫৮ বছরের মধ্যে।

শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী জানান, ১৫-১৬ জন সশস্ত্র দস্যু বিশেষ পোশাক পরে জেলেদের নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে। তিনি আরও জানান, দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটক থাকতে পারেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বনরক্ষীরা রাতেই অভিযান শুরু করেছে, তবে এখন পর্যন্ত অপহৃতদের সন্ধান মেলেনি। শরণখোলা থানার ওসি মো. শামীমুল হক জানান, এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।