Web Analytics
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব এবং শহীদ উসমান হাদির বৈপ্লবিক আহ্বান বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলজুড়ে ছড়িয়ে পড়েছে। দেশের প্রতিটি জেলা থেকে পাঠানো চিত্রকর্মের কথা উল্লেখ করে তিনি এ দাবি করেন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে ক্যালিগ্রাফি, আর্ট ও জুলাই গ্রাফিতি এক্সিবিশনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দেওয়া উসমান হাদির আহ্বান ক্যালিগ্রাফি, চিত্রকর্ম ও গ্রাফিতির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতেই আয়োজনটি করা হয়েছে। ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আঁকা ছবি পাঠিয়েছেন। প্রদর্শনীতে জুলাই বিপ্লব, শহীদদের আত্মত্যাগ এবং আধিপত্যবিরোধী বার্তাসংবলিত শিল্পকর্ম স্থান পায়।

তিনি বলেন, শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ নির্দিষ্ট দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। দুই বছর পেরিয়েও রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিপ্লবের চেতনা ধারণে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। নাগরিকদের উদ্যোগে দেশজুড়ে এমন আয়োজন ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে কয়েকজন সংসদ সদস্য, শিল্পী, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।