Web Analytics
বন্যাজনিত আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে যমুনা নদীতীরবর্তী চার জেলার এক লাখ মানুষকে প্যারামেট্রিক বিমার আওতায় এনেছে সরকার। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরে পরীক্ষামূলক দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই বছর এ কার্যক্রম চলবে এবং নির্ধারিত সূচক অনুযায়ী বড় বন্যা হলে বিমার আওতাভুক্তরা আর্থিক সহায়তা পাবেন।

সোমবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে এক কর্মশালায় প্রকল্পের তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ। তিনি বলেন, বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় এত দিন প্রধানত ত্রাণ, উদ্ধার, জরুরি সাড়া ও পুনর্বাসনের ওপর নির্ভর করা হয়েছে। আর্থিক ঝুঁকি মোকাবিলায় আধুনিক অর্থায়ন পদ্ধতি যুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি প্রকল্পটির ইনস্যুরার হিসেবে কাজ করছে সাধারণ বীমা করপোরেশন।

তিন বছর মেয়াদি প্রকল্পে তিনটি বন্যা মৌসুম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং প্রথম বছরের কাজ শেষ হয়েছে। প্রথম বছরে নির্ধারিত প্যারামিটার অনুযায়ী বড় বন্যা না হওয়ায় কাউকে সহায়তা দিতে হয়নি। দ্বিতীয় বছরের জন্য নতুন বিমা পণ্য তৈরির কাজ চলছে। দীর্ঘমেয়াদে উদ্যোগটি টেকসই করতে উপকারভোগী ও ভৌগোলিক পরিধি বাড়ানো এবং জনসচেতনতা তৈরির প্রয়োজন বলে জানান প্রকল্প পরিচালক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।