Web Analytics
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই এই ফলাফল এসেছে। তিনি বলেন, কূটনীতি কখনো শেষ হয় না এবং আলোচনায় উভয় পক্ষ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছালেও দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

বাঘাই ইরানি গণমাধ্যমকে জানান, গত এক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে দীর্ঘ আলোচনা, যা ২৪ থেকে ২৫ ঘণ্টা স্থায়ী হয়। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর অবিশ্বাস ও সন্দেহের আবহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাই এক বৈঠকেই চুক্তি হবে—এমন আশা কেউ করেনি। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতিকদের যুদ্ধ ও শান্তি উভয় সময়েই দায়িত্ব পালন করতে হয়।

বাঘাই আরও বলেন, ভবিষ্যৎ আলোচনার সাফল্য নির্ভর করবে বিপক্ষ দলের আন্তরিকতা ও সদিচ্ছা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।