Web Analytics
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আশিক চৌধুরী বলেন, বিডা আজ প্রধানমন্ত্রীকে প্রকল্পের বিষয়ে ব্রিফ করেছে এবং তাঁর নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, আগামীকাল জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হবে। নতুন বিমানমন্ত্রী দায়িত্ব নেওয়ায় মন্ত্রণালয়ও প্রকল্পের ছয় বছর পুরোনো সমস্যাগুলো বোঝার চেষ্টা করছে।

তৃতীয় টার্মিনালের পরিচালনা নিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করা হবে কি না—এ প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, এটি একটি সরকার-টু-সরকার ইস্যু, তাই এখনই কিছু বলা সম্ভব নয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।