Web Analytics
মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের খবর সংগ্রহে যাওয়া পাঁচ ইন্দোনেশীয় সাংবাদিকসহ আটজনকে বহনকারী নিখোঁজ স্পিডবোট খুঁজতে বুধবার আবার উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধার সংস্থা বাসারনাস। দলটি সোমবার বিকেলে জাকার্তার পশ্চিমাঞ্চলের একটি এলাকা থেকে যাত্রা করে। যাত্রার কিছুক্ষণ পর বোটের মালিকের সঙ্গে ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাংবাদিকরা অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যাচ্ছিলেন। তাদের সঙ্গে বোটের দুই কর্মী এবং একজন গাইড ছিলেন। মঙ্গলবার বিকেলে প্রথম দফার অনুসন্ধান শুরু হলেও প্রবল ঢেউ ও কম দৃশ্যমানতার কারণে কয়েক ঘণ্টা পর অভিযান স্থগিত করতে হয়।

বুধবার উদ্ধারকারী দল অনুসন্ধান এলাকা আরও বিস্তৃত করেছে। বাসারনাস জানিয়েছে, পুলিশ, সামরিক বাহিনী, জেলে ও স্বেচ্ছাসেবকসহ কয়েক ডজন উদ্ধারকর্মী অভিযানে অংশ নিচ্ছেন এবং যৌথ দলটি প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে যাবে। নিখোঁজ সাংবাদিকদের একজন সোমবার বিকেল ৩টার দিকে এক সহকর্মীকে নিজের অবস্থান জানিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কয়েক দিন ধরে চলা অগ্ন্যুৎপাতে কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং জাকার্তাসহ বিভিন্ন শহর ছাইয়ে ঢেকে গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।