Web Analytics
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল স্রোতে ভেসে যাওয়া পাঁচ পর্যটকের সবার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এস এম নাফিসুর রহমান নিবিড়ের লাশ উদ্ধারের মাধ্যমে উদ্ধারকাজ শেষ হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর তাঁর লাশ পাওয়া যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কলাতলী সৈকতের ভাঙার মোড় এলাকায় এক্সোটিকা সাম্পানের কাছে নিবিড়ের লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজন প্রথমে লাশটি দেখে সৈকতকর্মী ও লাইফগার্ডদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বুধবার বিকেলে হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। ওই দিন সাইবুল হক জিসান, আল মাহিবুল ইবনে মোকারম রোহান ও আকাশের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে উদ্ধার হয় মো. হারুনের লাশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকার উত্তরা ও চট্টগ্রামের বায়েজিদের দুটি দলের তরুণেরা সেখানে ছিলেন। একজনকে বাঁচাতে গিয়ে সাঁতার না জানা সঙ্গীরাও তীব্র স্রোতে ভেসে যান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।