Web Analytics
বাংলাদেশি ও জার্মান বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভানের জোড়া গোল ও একটি অ্যাসিস্টে মেজর লিগ সকারে সান ডিয়েগো এফসিকে ৫-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। ১৬ বছর বয়সী সুলিভান প্রথমার্ধের ইনজুরি টাইমে দৃষ্টিনন্দন ব্যাকহিল ফ্লিকে গোল করেন। ৬২তম মিনিটে ১৮ গজের বক্সের ভেতর থেকে গোলরক্ষকের দুই পায়ের মাঝখান দিয়ে বল জালে পাঠিয়ে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন।

সুলিভানের দ্বিতীয় গোলের পাঁচ মিনিট পর তার ডিফেন্সচেরা চিপ বল থেকে ফ্রাঙ্কি ওয়েস্টফিল্ডের সহায়তায় তৃতীয় গোল করেন ব্রুনো দামিয়ানি। পরে আনিবাল গোদোয়ের আত্মঘাতী গোল ও মালিক জাকুপোভিচের শটে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। ১৬ বছর ৩৫১ দিন বয়সে সুলিভান এমএলএস ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচডে নির্বাচিত হয়েছেন।

এটি এমএলএস ক্যারিয়ারে সুলিভানের প্রথম জোড়া গোল। শেষ সাত ম্যাচের প্রতিটিতে অন্তত একটি গোলে অবদান রেখে তিনি তরুণ খেলোয়াড়দের মধ্যে লিগ ইতিহাসের দীর্ঘতম ধারাবাহিকতার রেকর্ড গড়েছেন। মৌসুমে তার গোল-অবদান ১৭টি, যার মধ্যে ছয় গোল ও ১১ অ্যাসিস্ট। বিশ্বকাপ বিরতির পর ফিলাডেলফিয়ার ১০ ম্যাচের অপরাজিত ধারায় দলটি ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে সপ্তম স্থানে উঠেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।