Web Analytics
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা গাড়িটিতে এ ঘটনা ঘটে এবং এর একাংশ পুড়ে যায়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবি পার্টি।

দলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে সেখানে আসে। তারা বোতলে থাকা দাহ্য পদার্থ চেয়ারম্যানের পার্ক করা গাড়িতে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং আগুন জ্বলার পর দ্রুত অটোরিকশায় পালিয়ে যায়। কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন।

যৌথ বিবৃতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঘটনার নিন্দা জানান। তারা সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।