Web Analytics
তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার বিকেলে ডিএমপি গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবিগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়েছে।

তিনি বলেন, তুরাগ, পল্লবী ও রূপনগর থানার আওতায় কোনো লাশ উদ্ধার বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। বাংলাদেশ পুলিশের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম পাতায়ও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে। তিনি সবাইকে যাচাই ছাড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান।

ডিএমপি আরও জানায়, গুজবটি প্রথমে এমনভাবে ছড়ানো হয়েছিল যেন ঘটনাটি তাদের অধিক্ষেত্রে ঘটেছে। বাস্তবে আমিনবাজার নৌ পুলিশ একটি লাশ উদ্ধার করেছে এবং দারুসসালাম থানায় অপমৃত্যুর মামলা হয়েছে, যা নৌ পুলিশের অধিক্ষেত্রভুক্ত।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।