Web Analytics
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক ইতিমধ্যে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হওয়ায় শুক্রবার জেনেভায় নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন বলে মুখপাত্র মোশাররফ জাইদি এএফপিকে জানিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদ থেকেই সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হওয়ায় প্রস্তাবিত সফরটি স্থগিত করা হয়েছে।

জাইদি আরও জানান, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্ট থেকে অনুষ্ঠান সংক্রান্ত অংশ সরিয়ে ফেললে ইভেন্টটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। মুছে ফেলা অংশে ২০২৬ সালের ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ ছিল।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাকিস্তানের সূত্রগুলো ইভেন্টটি বহাল থাকার কথা জানালেও সন্ধ্যায় পরিকল্পনায় পরিবর্তন আসে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।