আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকায় ৪১টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী, ৫৮টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী এবং একজন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। ঘোষণার সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ মে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। নতুন ঘোষণার মাধ্যমে দলটির প্রকাশ্যে জানানো প্রার্থী তালিকা আরও বিস্তৃত হলো।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।