Web Analytics
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াত শিগগিরই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশা করছে। রোববার কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের চেয়ে ১০ শতাংশ বেশি ভোট পেয়েছে, আর জামায়াত এককভাবে ৬৮টি ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে।

ডা. তাহের জানান, অন্তর্বর্তী সরকারের সময় চৌদ্দগ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে এবং নির্বাচনের তিন মাসের মধ্যেই আরও ১০০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। তিনি কিশোর গ্যাং ও মাদক ব্যবসাকে এলাকার প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের ছয় মাসের মধ্যে পথ পরিবর্তনের আহ্বান জানান।

চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।