Web Analytics
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। এর ফলে বুধবার, ১৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা শুরু হবে।

সৌদি গণমাধ্যম জানিয়েছে, সরকারি সূত্রের বরাতে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার মাধ্যমে রমজান মাসের সূচনা নির্ধারিত হয়, এবং সেই অনুযায়ী দেশটিতে রোজা পালনের প্রস্তুতি শুরু হয়েছে।

বাংলাদেশে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেদিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে দেশে রমজান শুরু হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।