Web Analytics
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নীরবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাসুবিধাবঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা করতে না পারা শিক্ষার্থী, গুম-খুনের শিকার পরিবার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ফাউন্ডেশনটি দাঁড়িয়েছে। বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন সমস্যার টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা দেখে তিনি মুগ্ধতার কথা জানান। তাদের উদ্যোগে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার উদ্ভাবনী পথ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অমিত বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি এবং খুলনা অঞ্চলে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ নিচ্ছে। অনুষ্ঠান শেষে অতিথিরা তরুণ বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার দেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামসহ খুলনা সিটি করপোরেশন, খুলনা বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।