Web Analytics
নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরসীমা ও বহির্নোঙর এলাকায় তিনটি নির্দেশনা জারি করেছে। ১২ আগস্ট দুপুরে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। অননুমোদিত নৌযান চলাচল, জাহাজের নিরাপত্তা এবং অবৈধ মাছ ধরার জাল স্থাপনের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় সব জাহাজকে আইএসপিএস কোড ও প্রচলিত বন্দর নিরাপত্তা বিধিমালা মানতে বলা হয়েছে। বহির্নোঙরে পৌঁছার পর জাহাজকে সার্বক্ষণিক অ্যাঙ্কর ওয়াচ, ভিএইচএফ চ্যানেল ১৬ ও ১২ পর্যবেক্ষণ, নিয়মিত ডেক পেট্রোল এবং পর্যাপ্ত নিরাপত্তা আলো বজায় রাখতে হবে। পোর্ট কন্ট্রোলের পূর্বানুমতি ছাড়া কোনো অননুমোদিত নৌযান, ফ্রেশ ওয়াটার বার্জ বা সার্ভিস বোট জাহাজের পাশে ভিড়তে পারবে না।

বহির্নোঙরে থাকা জাহাজে প্রশিক্ষিত ও অনুমোদিত ওয়াচম্যান নিয়োগে ওয়াচম্যান বুকিং সেলের সুপারিশ ও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। সন্দেহজনক নৌযান, ব্যক্তি বা ঘটনার খবর পোর্ট কন্ট্রোল ও কোস্ট গার্ডকে জানাতে হবে। বন্দরসীমা, প্রবেশপথ ও বহির্নোঙরে অবৈধ মাছ ধরা, জাল স্থাপন এবং ফিশিং বোট দিয়ে নৌ-চলাচলে বাধা সম্পূর্ণ নিষিদ্ধ। অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।