হরমুজ প্রণালিতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি মালিকানাধীন তেলবাহী জাহাজ ‘সিদর’ থেকে ১৬ জন নাবিককে উদ্ধার করেছে ওমান। ওমান জানিয়েছে, বিপদগ্রস্ত জাহাজটি থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘সিদর’ ছিল সৌদি আরবের তেল বহনকারী দুটি সুপারট্যাংকারের একটি। এক সপ্তাহ আগে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাহাজ দুটি হামলার শিকার হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
সৌদি আরব গত বুধবার জানিয়েছিল, হামলায় জাতীয় নৌপরিবহন কোম্পানি বাহরির মালিকানাধীন ট্যাংকারটিতে দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। ওমানের ঘোষণায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ১৬ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার তথ্য তুলে ধরা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।