ভবানীপুর বিধানসভা আসন নিজের কাছে রেখে নন্দীগ্রাম ছাড়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়সে ভোটে না দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া উচিত। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নন্দীগ্রাম ও রেজিনগরের জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ এবং শাখারভ সরকারের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন। ভবানীপুরে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পরে তিনি ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন। তার বক্তব্য, ভবানীপুর ছেড়ে দিলে সেখানে মমতার আবার প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হতো।
মমতার নাম না করে শুভেন্দু বলেন, যিনি তার কাছে দুবার হেরেছেন, তাকে আবার নির্বাচনে লড়ার সুযোগ না দেওয়াই ভালো। তিনি বলেন, মমতার বয়স প্রায় ৭৫ বছর এবং তার বিশ্রাম নেওয়া উচিত। একই অনুষ্ঠানে নথি চুরির চেষ্টাসংক্রান্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তদন্তের আশ্বাসও দেন শুভেন্দু।