Web Analytics
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন সোমবার তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হয়েছে। এর আগে রোববার রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লাখো মানুষ খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই বিদায় অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই আয়োজন শুধু শোক প্রকাশ নয়, বরং ইরানের নেতৃত্বের পক্ষ থেকে একটি রাজনৈতিক বার্তা। প্রায় চার দশক ধরে দেশ পরিচালনা করা খামেনির হত্যাকাণ্ডের পরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অক্ষত আছে এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নির্বিঘ্নে চলছে—এটি প্রদর্শনই ছিল মূল উদ্দেশ্য। খামেনির ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হয়েছেন, যদিও তিনি এখনো প্রকাশ্যে আসেননি।

৭ জুলাই খামেনির কফিন পবিত্র শহর কোমে নেওয়া হবে, ৮ জুলাই ইরাকের কারবালা ও নজফে এবং ৯ জুলাই মাশহাদে নিয়ে গিয়ে তাকে দাফন করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।