প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামীকাল শনিবার সকাল ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং আহ্বান করেছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয় অর্জন করেছে। ধারণা করা হচ্ছে, শনিবারের প্রেস ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তর বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তথ্য জানানো হবে।
গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে নির্বাচনের পরবর্তী ধাপ নিয়ে আনুষ্ঠানিক তথ্য উপস্থাপন করা হবে।