Web Analytics
ইরানে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, বর্তমানে ইরানে থাকা ভারতীয়দের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দ্রুত দেশ ত্যাগ করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনে নাগরিকরা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ করে রাখেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণত ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও অতিরিক্ত যুদ্ধবিমান ইতোমধ্যে অঞ্চলে পৌঁছেছে, এবং ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডও সেখানে মোতায়েনের কথা রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য ১০ থেকে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করেন এবং সীমিত সামরিক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।