Web Analytics
টটেনহাম হটস্পার ও আর্জেন্টিনা ফুটবল দল বড় ধাক্কা খেল, কারণ নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। সান্ডারল্যান্ডের বিপক্ষে ১–০ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষের স্ট্রাইকার ব্রায়ান ব্রবির ধাক্কায় সতীর্থ গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে পড়ে তিনি হাঁটুতে আঘাত পান। ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন রোমেরো। প্রাথমিক পরীক্ষায় তার হাঁটুর লিগামেন্টে আঘাত ধরা পড়েছে, এবং চোটের মাত্রা নির্ধারণে আরও পরীক্ষা হবে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, রোমেরোকে পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে, ফলে চলতি মৌসুমে টটেনহামের হয়ে আর খেলা সম্ভব নয়। ক্লাব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে। বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি থাকায় আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ দেখা দিয়েছে। তবে দলটি আশাবাদী যে রোমেরো সময়মতো সুস্থ হয়ে রক্ষণভাগে নেতৃত্ব দিতে পারবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।