Web Analytics
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৭তম স্থানে রয়েছে। একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন, যা গত বছরের ৩৭টি থেকে কমেছে। বাংলাদেশের নিচে রয়েছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

এবারের সূচকে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্যের তথ্য বিবেচনা করা হয়েছে। সিঙ্গাপুর শীর্ষস্থান ধরে রেখেছে, দেশটির নাগরিকেরা ১৯২টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, প্রতিটি দেশের পাসপোর্টে ১৮৮টি গন্তব্যে প্রবেশের সুযোগ রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার নাগরিকেরা ১৮৭টি গন্তব্যে যেতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে বৈশ্বিক চলাচলের সুযোগ বেড়েছে, তবে ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাত আন্তর্জাতিক ভ্রমণকে প্রভাবিত করছে। শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের মধ্যে ব্যবধানও বেড়েছে, যেখানে আফগানিস্তানের পাসপোর্টে মাত্র ২২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।