Web Analytics
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার (৩০ জানুয়ারি) যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, যার মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নতুন প্রকাশিত তথ্য ক্লিনটন দম্পতির জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এতে এপস্টেইন, তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েল এবং ক্লিনটনের কর্মীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের দাবি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইন মামলার তদন্তে সমন অমান্যের অভিযোগে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ভোট আয়োজনের প্রস্তুতির মধ্যেই এসব নথি প্রকাশ করা হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ নিয়ে আলোচনা তীব্রতর হয়েছে এবং কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে বিল ক্লিনটন অন্তত ১৬ বার এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন এবং ম্যাক্সওয়েল ও ক্লিনটনের কর্মীদের মধ্যে ভ্রমণ, নৈশভোজ ও সামাজিক আয়োজন নিয়ে নিয়মিত যোগাযোগ ছিল।

Card image

Related Videos

logo
No data found yet!