Web Analytics
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম। রোববার সকালে প্রকাশিত সেন্টকমের ভিডিওতে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাংকারটিকে ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে দেখা যায়। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কায়লোসহ তিনটি ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের একটি যুদ্ধজাহাজে হামলা চালানোর জবাবে ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এক্সে সেন্টকম বলেছে, মার্কিন সেনাদের পেশাদারিত্ব ও নিখুঁততার কারণে কায়লো ডুবে গেছে। সংস্থাটি মন্তব্য করেছে, ট্যাংকারটি এখন সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস এবং অধিকাংশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে আসছে। পাল্টা হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তিনটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা এবং অনুমতিবিহীন রুটে চলাচলের অভিযোগে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কথা জানিয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।