Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ব্যবসা কেবল মুনাফা অর্জনের মাধ্যম নয়, কর্মসংস্থান সৃষ্টিরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শুক্রবার রাজধানীতে শেরেবাংলা নগর থানা দক্ষিণ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি টেইলারিং ব্যবসাকে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এ খাতের সঙ্গে মালিকদের পাশাপাশি দর্জি, কারিগর, কর্মচারী, কাপড় ব্যবসায়ী ও সরবরাহকারীসহ বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তাই টেইলার্স ব্যবসার উন্নয়ন বৃহৎ জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি ব্যবসায়িক পরিবেশ ও নিরাপত্তা, বিদ্যুৎ-ভাড়া-শ্রমিক ব্যয় নিয়ন্ত্রণ, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক প্রযুক্তি ও অনলাইনভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

মিলন সৎ ব্যবসা, প্রতিশ্রুত মান ও সময়ে পণ্য সরবরাহ এবং কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তরুণদের টেইলারিং ও ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণে আনার কথাও বলেন তিনি। ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধান খোঁজার পরামর্শ দেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।